Collector
শ্বশুরবাড়িতে গাছের ডালে ফাঁস দেয়ার চেষ্টা, যুবক গ্রেফতার | Collector
শ্বশুরবাড়িতে গাছের ডালে ফাঁস দেয়ার চেষ্টা, যুবক গ্রেফতার
Somoy TV

শ্বশুরবাড়িতে গাছের ডালে ফাঁস দেয়ার চেষ্টা, যুবক গ্রেফতার

পারিবারিক কলহের জেরে মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে জীবিত উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ এপ্রিল) ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে জেলার লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গ্রেফতার ওই ব্যক্তির নাম জলিল ব্যাপারী (৪০)। তিনি লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন জেলে। আরও পড়ুন: খিলগাঁওয়ে সন্তানকে ‘জবাইয়ের পর মায়ের আত্মহত্যা’ মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে গিয়ে ওই ব্যক্তি আত্মহত্যার উদ্দেশ্যে গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে পড়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাকে বুঝিয়ে গলার ফাঁস খুলে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর জলিল ব্যাপারীকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Go to News Site