Collector
ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন | Collector
ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন
Somoy TV

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

তেল নিতে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি কমছেই না। অনেক পাম্পে তেল না থাকায়, যে পাম্পে তেল আছে সেখানে বেড়েছে চাপ।শনিবার (৪ এপ্রিল) সরকারি ছুটির দিন ভোর থেকেই তেল নিতে সিরিয়াল দেন গ্রহকরা। তবে তেল পেতে সময় লাগছে এক থেকে আড়াই ঘণ্টারও বেশি। অভিযোগ রয়েছে, তেল দিতে সময় নিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। ফলে ভোগান্তি বেড়েছে। সঙ্গে চাহিদা মতো তেল না দেয়ার অভিযোগতো আছেই। তবে শত অভিযোগ থাকার পরও তেল পেলে কিছুটা স্বস্তি মেলে গ্রাহকদের। মোটরসাইকেলের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রফিক নামের এক শিক্ষার্থী জানান, ‘ঝামেলা পোহাতে হচ্ছে। ক্লাস বাদ দিয়ে তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’ সাজ্জাদ নামের এক রাইডার বলেন, ‘বাইকের ট্যাংকে তেল শেষের দিকে। তাই দীর্ঘ লাইন ঠেলে ঠেলে এক পর্যায়ে পাম্পের কাছাকাছি এলাম।’   আরও পড়ুন: সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ থাকলেও প্রথম দিন চলেছে রাত পর্যন্ত তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, সব পাম্পে তেল না থাকায় ভিড়ের কারণে এমনিট হচ্ছে। পাম্পের এক কর্মী বলেন, ‘আগে আমাদের পাম্পে যেমন গ্রাহক ছিল, এখন তার চেয়ে অনেক বেশি। এ কারণেই তেল পেতে সময় লাগছে। তবে তেল পেলেই যেন শান্তি।’   এদিকে, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি অফিস টাইম কমানো, সন্ধ্যার পর মার্কেট বন্ধসহ সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

Go to News Site