Collector
সংসদে ওয়াকআউটে যেন ফ্যাসিসট ফিরে আসার সুযোগ না পায়, বিরোধী দলকে দুলু | Collector
সংসদে ওয়াকআউটে যেন ফ্যাসিসট ফিরে আসার সুযোগ না পায়, বিরোধী দলকে দুলু
Somoy TV

সংসদে ওয়াকআউটে যেন ফ্যাসিসট ফিরে আসার সুযোগ না পায়, বিরোধী দলকে দুলু

সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিসট ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে বিরোধী দলকে সতর্ক করেছেন সংসদে সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।শনিবার (৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। হুইপ বলেন, ‘গণতন্ত্র ও জাতীয় সংসদকে বাঁচিয়ে রাখতে হবে। সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিসট ফিরে আসার সুযোগ না পায়, বিরোধী দলকে তা মাথায় রাখতে হবে।’ বিগত সময়ে ফ্যাসিস্টদের লোকজন ব্যাংক থেকে লাখ লাখ, কোটি কোটি টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরও পড়ুন: জুলাই সনদ: ঐকমত্য কমিশনের সিদ্ধান্তই কি সংকটের কারণ? তিনি বলেন, ‘বিএনপি সংস্কারের পক্ষে। সংবিধানকে সামনে রেখে সব সংস্কার করতে চাই আমরা।’ গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হুইপ বলেন, ‘খুব দ্রুত নাটোরে গ্যাস লাইন পৌঁছে দিতে সরকার কাজ করছে।’

Go to News Site