Collector
ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি | Collector
ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি
Jagonews24

ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

রাজধানীতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। এ ঘটনায় তিনি ও তার বাবা দুজনেই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, থিয়েটার ক্লাস শেষে বাবার সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিলেন ঋদ্ধি। পথে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে বাবা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন। এ ঘটনায় ঋদ্ধির সামনের দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। তার বাবাও মাথা ও কপালে গুরুতর আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তারা বাসায় আছেন। চিকিৎসকদের মতে, ঋদ্ধির ক্ষতিগ্রস্ত দাতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। ঘটনার পর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হলেও এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখ্য, ২০২০ সালে ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে স্বীকৃতি পান ঋদ্ধি।   এলআইএ

Go to News Site