Somoy TV
জমকালো বিয়ের দেড় মাস পেরোতেই সুখবর দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি কার্টুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জানিয়েছেন, এখন ২ থেকে ৩ হয়েছেন তারা।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাশমিকা তার ইনস্টাগ্রামে কার্টুন ভিডিওটি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন,আমরা এখন তিনজন। নবপরিণীতা নায়িকার এমন পোস্ট মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘর আনন্দ আর উল্লাসের বন্যায় ভরে ওঠে। নবদম্পতিকে অনেকেই জানান ভবিষ্যতের শুভকামনা। তবে এ পোস্ট বিজয়-রাশমিকার সংসারে নতুন অতিথি আসার নাকি ক্যারিয়ারের নতুন চমক তা অবশ্য ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট করেননি অভিনেত্রী। গত ২৬ ফেব্রুয়ারি ভারতের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এ রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। এরপর ৪ মার্চ হায়দরাবাদ-এ অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারা। ছিলেন দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও পড়ুন: এপ্রিলে আসছে অক্ষয়ের ‘ভূত বাংলা’ প্রসঙ্গত, বিয়ের পর পরিচালক রাহুল সানকৃতিয়ানের নতুন সিনেমা ‘রানাবালি’-তে জুটি বাঁধছেন বিজয়-রাশমিকা। সিনেমাটি উনিশ শতকের ভারতের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত। সিনেমাটি দেখার অপেক্ষায় যখন ভক্তরা তখনই নতুন সুখবর দিলেন রাশমিকা। আরও পড়ুন: সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের
Go to News Site