Somoy TV
আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই।শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘সব অধ্যাদেশ অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, শুধু আপনারা থাকবেন, আর জনগণ বসে বসে দেখবে; আমার মনেহয় না এ দেশে এটা আর হবে।‘আরও পড়ুন: জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনিরশিশির বলেন, ‘কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়। ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তারা। যা জনগণের স্বার্থ বিরোধী। সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।’
Go to News Site