Somoy TV
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাজেদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল (স্কুটি) চালক নিহত হয়েছেন।শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রী সিঙ্গার শো-রুমের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রী ওমর আলী লেনে থাকতেন। তার বাবার নাম আব্দুল লতিফ।খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে সাজেদুল স্কুটি চালিয়ে ওমর আলী লেনের বাসার দিকে যাচ্ছিলেন। দক্ষিণ বনশ্রী ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শো-রুমের সামনে পাকা রাস্তার উপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির সাথে পেছন থেকে ধাক্কা লেগে সাজেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আরও পড়ুন: রাজধানীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক উঠিয়ে দিল রিকশার ওপর, চালক-যাত্রী নিহততিনি আরও জানান, ঘটনার পরপরই সেখানে উপস্থিত উত্তেজিত লোকজন গাড়ির চালককে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চালককে উদ্ধার করা হয় ও ময়লার গাড়িটি জব্দ করা হয়।মরদেহের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
Go to News Site