Collector
১০ মিনিটে তৈরি করুন মুখরোচক চিলি চিজ টোস্ট | Collector
১০ মিনিটে তৈরি করুন মুখরোচক চিলি চিজ টোস্ট
Jagonews24

১০ মিনিটে তৈরি করুন মুখরোচক চিলি চিজ টোস্ট

সকাল বা বিকেলের নাস্তা মানেই স্বাদে মজাদার, পুষ্টিকর কিছু। আমাদের নাস্তার পদে বৈচিত্র্য থাকায় দেশি উপকরণ ব্যবহার করে বিদেশি প্রণালিতে নানা খাবার তৈরি করা হয়। বিশেষ দিনে বা বিকেলে অতিথি আপ্যায়নের সময় এমন নাস্তার পদ চাই যেটা স্বাদ, পুষ্টি এবং বাহারি আভিজাত্য থাকে। চিলি চিজ টোস্ট সেই ধরনের মুখরোচক খাবার যা খুব অল্প সময়ে ঘরেই তৈরি করা যায়। সহজ উপকরণ দিয়েই চিলি চিজ টোস্ট তৈরি করে সকাল বা বিকেলের নাস্তায় চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক চিলি চিজ টোস্ট কীভাবে তৈরি করবেন- উপকরণ পাউরুটি ৪-৫ স্লাইস মোজারেলা চিজ গ্রেট করা আধা কাপ মাখন ২-৩ টেবিল চামচ কাঁচামরিচ মিহি কুচি ১-২টি রসুন মিহি কুচি ২ কোয়া ক্যাপসিকাম ১ টেবিল চামচ গাজর কুচি ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স প্রয়োজন মতো ধনেপাতা ১ টেবিল চামচ লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালি প্রথমে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিন। একটি ছোট বাটিতে নরম মাখন, কুচি করা রসুন,গাজর কুচি,  কাঁচামরিচ,ক্যাপসিকাম,ধনেপাতা লবণ ভালো করে মিশিয়ে নিন। চুলায় প্যানে পাউরুটি শেঁকে নিয়ে তাতে পাউরুটির স্লাইসগুলোর ওপর মাখনের মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো পাউরুটির ওপর প্রচুর পরিমাণে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। ওপরে  চিলি ফ্লেক্স দিন। এবার আবার একটি নন-স্টিক তাওয়ায় অল্প মাখন গরম করুন।পাউরুটির স্লাইসগুলো দিয়ে আঁচ একদম কমিয়ে ঢেকে দিন। ২ থেকে ৩ মিনিটের মধ্যে পাউরুটি নিচে থেকে ভালোভাবে টোস্ট হয়ে যাবে যদি চিজ ভালোভাবেনা গলে, তার জন্য ঢাকনাটা খুলে সামান্য একটু পানি দিয়ে আবারও এটা  ঢেকে দিন। পানি দেওয়ার কারণে যে বাষ্পটা তৈরি হবে তার জন্য চিজ টা ভালোভাবে গলে যাবে। চিজ গলে যাওয়া এবং ব্রেডের নিচের অংশ মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। হয়ে গেলে গরম গরম চিলি চিজ টোস্ট কর্ণার ধরে কেটে পরিবেশন করুন । টিপস: চিজের মিশ্রণে সামান্য গোলমরিচ গুঁড়া মেশাতে পারেন। ওভেনে ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াসে ৫-৭ মিনিট বেক করা যাবে। মাখনের মিশ্রণ পাউরুটির ওপরে রুটির চারপাশে কিছুটা অংশ ফাঁকা রাখলে চিজ গলে যাওয়ার পরে যাওয়ার ভয় থাকে না। বেশি ঝাল পছন্দ করলে চিলিফ্লেক্স বেশি দিতে পারেন। আরও পড়ুন: বাইরে মচমচে ভেতরে সফট, ঘরেই বানান চিজবল নাস্তায় ভিন্ন স্বাদ, বানান সুজির ডোসা বা রুটি  এসএকেওয়াই

Go to News Site