Collector
রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক | Collector
রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক
Somoy TV

রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক

বলিউড অঙ্গনে গুঞ্জন ছিল ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে। তবে বারবার তারা সেই গুঞ্জন উতরে গেছেন। এবার অভিষেক রেড কার্পেট নিয়ে নতুন তথ্য দিয়েছেন।বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন র‍্যাম্পে হাঁটার সময় তিনি নার্ভাস বোধ করেন। এমনকী তিনি তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের কথাও উল্লেখ করেন।পডকাস্টে লিলি সিংকে অভিষেক বলেন, ‘রেড কার্পেটে পোজ দেয়া আমার জন্য খুব কঠিন, আর যদি ঐশ্বরিয়ার সঙ্গে যেতে হয়, তাহলে তো আরও বেশি ভয় লাগে।’ আরও পড়ুন: রাজেশ খান্নার ‘গোপন বিয়ে’ ফের আলোচনায়নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক আরও বলেন, ‘আমার স্ত্রী খুবই পেশাদার। ও জানে কীভাবে পোজ দিতে হয় এবং কোথায় তাকাতে হয়। কিন্তু আমি বুঝতেই পারি না আমার হাত কোথায় রাখব, পকেটে রাখব নাকি বাইরে। আমি খুব অস্বস্তিতে পড়ে যাই। তখন পাপারাজ্জিরা বলে, ‘স্যার, দয়া করে হাসুন’।’এরপর অভিষেক একটি ঘটনার কথাও ভাগ করে নেন। তিনি বলেন যে, ‘লস অ্যাঞ্জেলেসে একটি চল আছে, যেখানে ফ্যাশনেবল দেখানোর জন্য অনেকেই হাসেন না। তাই আমি ভাবলাম, ’আজ একটু গম্ভীর ভাব থাকবো'। কিন্তু এতে ভালোর বদলে খারাপ হল। যেই আমি গম্ভীর মুখ করলাম, ফটোগ্রাফাররা বলে উঠল, ‘স্যার, আমরা কী ভুল করেছি? আপনি আমাদের ওপর রেগে আছেন কেন?’ তখন আমাকে বলতে হল, ‘দুঃখিত’।' আরও পড়ুন: সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের অভিষেক বচ্চনকে খুব শিগগির শাহরুখ খানের বিপরীতে অ্যাকশন থ্রিলার 'কিং'-এ অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং রানী মুখোপাধ্যায়। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Go to News Site