Collector
রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু | Collector
রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
Jagonews24

রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় পুকুর থেকে সাকিবুলকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাকিবুল হাসানের বাবা আব্দুল করিম বলেন, ‘আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার নাইগাড়ি এলাকায়। বর্তমানে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেনর, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমএএইচ/

Go to News Site