Jagonews24
রজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা পুরুষ না মহিলা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না।অনুসন্ধান করা হচ্ছে। এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। কেআর/এএমএ
Go to News Site