Collector
মেসি ও নেইমারের তুলনায় এমবাপ্পে কাকে নিখুঁত আখ্যা দিলেন | Collector
মেসি ও নেইমারের তুলনায় এমবাপ্পে কাকে নিখুঁত আখ্যা দিলেন
Somoy TV

মেসি ও নেইমারের তুলনায় এমবাপ্পে কাকে নিখুঁত আখ্যা দিলেন

সেরার প্রশ্নে কেউই লিওনেল মেসি ও নেইমারের জুনিয়রের তুলনা টানতে চাইবেন না। আর্জেন্টাইন তারকা যোজন যোজন এগিয়ে। তবে তুলনাটা যদি কিলিয়ান এমবাপ্পে করেন, তবে শুনতে কার না মন চাইবে!মেসি ও নেইমারের সঙ্গে একই সময়ে ড্রেসিংরুম শেয়ার করাদের মধ্যে এমবাপ্পে একজন। মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী তৈরি হয়। প্রায় দুই বছর তারা একসঙ্গে খেলেছেন। এই সময়ে মেসি এমবাপ্পেকে অ্যাসিস্ট করেছেন ১৪ গোলে, এমবাপ্পে করেছেন ২০ বার। তারা একত্রে জিতেছেন তিনটি শিরোপা।তিনজনের কেউই আর পিএসজিতে নেই। মেসি পাড়ি জমিয়েছেন ইন্টার মায়ামিতে, সৌদি আরব ঘুরে নেইমার আছেন শৈশবের ক্লাব সান্তোসে। আর এমবাপ্পে গেছেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। তার কাছে মেসি নেইমারের চেয়ে নিখুঁত। পিএসজি ক্যারিয়ারের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, আর্জেন্টাইন তারকা সবকিছু একদম সুচারুরূপে করেন।আরও পড়ুন: ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোলদ্য ব্রিজ পডকাস্টে ফরাসি ফুটবলার বলেন, ‘এটা অবিশ্বাস্য। মেসি নেইমারের মতো না, সে সবকিছু একদম ঠিকভাবে করে। আমি একটা ঘটনা বলি। প্যারিসে ফিনিশিং ড্রিল করছিলাম। নেইমার আর আমি সেরাদের মধ্যে ছিলাম। আমরা দশটার মধ্যে ছয় বা সাতটা গোল করতাম। কিন্তু মেসি নয়টা শট নিয়ে নয়টাতেই গোল করেছিল। একদম একইভাবে, নিখুঁতভাবে প্লেস করা শট।’ওই পডকাস্টে এমবাপ্পের পাশাপাশি উপস্থিত ছিলেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিন চুয়ামেনি ও আশরাফ হাকিমি।

Go to News Site