Somoy TV
ঈদুল ফিতরে লম্বা ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। এবার এপ্রিলেও টানা ৫ দিনের ছুটি পেতে পারেন তারা!সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি। আরও পড়ুন: স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল সংক্রান্ত অফিস আদেশ জারি কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।
Go to News Site