Collector
জুবিনের স্ত্রী হাসপাতালে | Collector
জুবিনের স্ত্রী হাসপাতালে
Jagonews24

জুবিনের স্ত্রী হাসপাতালে

সম্প্রতি স্বামী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। এবার জানা যাচ্ছে, অসুস্থ হয়ে গুয়াহাটির দিসপুর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে গরিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডা. চন্দন মোদকের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক গরিমার চিকিৎসা করছেন। হাসপাতালে পৌঁছে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি মূলত রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অস্বস্তি বাড়ায় ঝুঁকি এড়াতে দ্রুত ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার রক্তে শর্করার মাত্রা কমে প্রায় ৬০ মিগ্রা/ডেসি লিটারে নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপই এই শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে। আরও পড়ুন:বাবা-মা হচ্ছেন বিজয়-রাশমিকা? এক পোস্টেই তোলপাড় অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ  ডা. চন্দন জানিয়েছেন, “গরিমা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধকল কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে। তারপরই তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে।” ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জনপ্রিয় ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। সেন্ট জন’স দ্বীপের কাছে সমুদ্রে সাঁতার কাটার সময় তিনি তলিয়ে যান এবং পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। জুবিনের মৃত্যু বহু প্রশ্নের জন্ম দিয়েছে। দুর্ঘটনা ছিল প্রকৃত দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র-এ বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ফিলহাল গরিমা ধকল সামলাতে ও শারীরিকভাবে সুস্থ হতে হাসপাতালে রয়েছেন। পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, ধৈর্য ধরে কয়েকদিনের পর্যবেক্ষণের পরই তাকে ছাড়া হবে। এমএমএফ

Go to News Site