Collector
শাস্তির কবলে পাঞ্জাব কিংসের ১২ ক্রিকেটার | Collector
শাস্তির কবলে পাঞ্জাব কিংসের ১২ ক্রিকেটার
Jagonews24

শাস্তির কবলে পাঞ্জাব কিংসের ১২ ক্রিকেটার

দল ছন্দে রয়েছে। টানা দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে পাঞ্জাব কিংস। তারপরও বিপদে আছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ার। পর পর দুই ম্যাচে শাস্তি পেয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো শ্রেয়াসসহ পাঞ্জাবের ১২ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে স্লো ওভাররেটের জন্য শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একই অপরাধ করায় এবার ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে। আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শ্রেয়াস। তবে শুধু শ্রেয়াস নন, দলের ১১ ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে হয় ৬ লাখ রুপি, নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যে ক্ষেত্রে টাকার পরিমাণ কম) জরিমানা করা হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত তিনটি ম্যাচে মন্থর বোলিং করলে সেই দলের অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হতো। কিন্তু ২০২৫ সাল থেকে নিয়ম বদলেছে। এখন নিষিদ্ধ না করে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি মাঠে নামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করা হয়। এমএমআর

Go to News Site