Collector
রাহুলের মৃত্যুতে ধোঁয়াশা, থানায় অভিযোগ তারকাদের | Collector
রাহুলের মৃত্যুতে ধোঁয়াশা, থানায় অভিযোগ তারকাদের
Somoy TV

রাহুলের মৃত্যুতে ধোঁয়াশা, থানায় অভিযোগ তারকাদের

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টালিপাড়া। তালসারির সমুদ্রে শুটিং চলছিল, লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই আচমকা গভীর জলে তলিয়ে যান অভিনেতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সহ-অভিনেত্রী ফিরলেও, ফেরেননি রাহুল। একটি শুটিং সেট কীভাবে মৃত্যুর মঞ্চ হয়ে উঠলো, সেই প্রশ্নই এখন তাড়া করছে সিনেপ্রেমীদের।এবার অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’। অভিযুক্ত করা হয়েছে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে। আরও পড়ুন: রাহুলের মৃত্যুর পর কঠোর পদক্ষেপ প্রিয়াঙ্কার!ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে থানায় হাজির হন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তীসহ জ্যেষ্ঠ শিল্পীরা। এ সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন।গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের।আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। আরও পড়ুন: রাহুলের মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবিএ প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ বলেন, রাহুলের মৃত্যু আমাদের সবার জন্য বড় ধাক্কা। আমরাও সত্যটা জানতে চাই। আইনগত সব দিক খতিয়ে দেখতে আমাদের কিছুটা সময় লেগেছে। রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবার সাথে আসলে কী ঘটেছিল।এদিকে রাহুলের স্মরণে শনিবার বিকেলে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে টালিউডে শোক ও উত্তেজনার আমেজ বিরাজ করছে।

Go to News Site