Somoy TV
ঝালকাঠির রাজাপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।শনিবার দুপুরে উপজেলার আদাখোলা গ্রামে নিজ বাড়ির কাছের রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত যুবকের নাম মিলন হাওলাদার (২৭)। তিনি ওই গ্রামের প্রয়াত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।নিহতের স্বজনদের বরাত দিয়ে রাজাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা মিলনকে স্থানীয় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে যুবকের বিষপানসুরতহালে যুবকের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে জানিয়ে ওসি বলেন, মিলনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজতে অভিযান চলছে।
Go to News Site