Somoy TV
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ মার্চ) বিকেলে শহরের বরফকল খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীর তীরে কচুরিপানার মধ্য থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর নৌ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। আরও পড়ুন: ১১ মাস পর বিএসএফের হাতে আটক কৃষকের মরদেহ ফিরল দেশে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বরফকল খেয়াঘাটের পাশে শীতলক্ষ্যা নদীর তীরে কচুরিপানার মধ্যে এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশের সহায়তায় সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে। আরও পড়ুন: স্বামীর মোটরসাইকেলে বাড়ি যাওয়ার বদলে লিলির মরদেহ গেল মর্গে! এ বিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান সময় সংবাদকে জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে অন্তত ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে ও মুখমন্ডলে পঁচন ধরে যাওয়ায় চেহারা বোঝা যায় না। এছাড়া মাথার এক পাশে আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। নিহতের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
Go to News Site