Collector
ডি ব্রুইনা ফুটবলকে আর আগের মতো ভালোবাসেন না | Collector
ডি ব্রুইনা ফুটবলকে আর আগের মতো ভালোবাসেন না
Somoy TV

ডি ব্রুইনা ফুটবলকে আর আগের মতো ভালোবাসেন না

শুরুর দিকের মতো ফুটবলের প্রতি এতটা ভালোবাসা কাজ করে না বলে মন্তব্য করেছেন নাপোলির বেলজিয়ান ফুটবলার কেভিন ডি ব্রুইনা। ইতালিয়ান সংবাদ মাধ্যম গাজেত্তা দেলো স্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।এই মিডফিল্ডার মনে করেন, ফুটবল নিয়ে ৩০ বছর কাটিয়ে দেওয়ার পর এমন অনুভূতি হওয়াটা স্বাভাবিক। ৩৪ বছর বয়সি এই তারকার ১৯৯৭ সালে যুব ক্যারিয়ার শুরু হয়েছিল। ড্রঞ্জেনের হয়ে শুরু করার পর গেন্ট, গেঙ্ক, চেলসি, ওয়ার্ডার ব্রেমেন, উলফবার্গ হয়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান, এরপর নাপোলি।ডি ব্রুইনার মতে, যে কোনো কাজেই আগ্রহ কমে যাওয়ার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি না যে এখন ফুটবলকে আগের মতো এতটা ভালোবাসি। ৩০ বছর পর এটা স্বাভাবিক। কখনও কখনও এমন হয় যে আগ্রহ একটু কমে যায়, যেকোনো কাজেই এমনটা হতে পারে।’আরও পড়ুন: রিয়ালের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন শিবিরে দুশ্চিন্তাঅ্যান্তোনিও কন্তের কোচিং ডি ব্রুইনার কাছে কঠিন লাগছে। তাহলে কি তার অবসরের সময় ঘনিয়ে আসল? ইতালির ক্লাবটির সঙ্গে তার আর এক বছরের চুক্তি বাকি। যদি অবসরে চলে যান, এরপর কী করবেন? সেটা নিয়ে এখনও নিজের মধ্যেই ধোঁয়াশা। ডি ব্রুইনা বলেন, ‘ক্যারিয়ারের পর আমি কী করব, সেটাও আমি জানি না। আগে আমি আমার পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাই, কারণ তারা অনেক ত্যাগ স্বীকার করেছে।’ডি ব্রুইনা ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর নাপোলির সঙ্গে চুক্তি করার আগে সিটিজেনদের ডেরায় কাটিয়েছেন এক দশক। এই দলটির হয়ে প্রায় সব ধরনের শিরোপা জিতেছেন তিনি। ৬টি লিগ শিরোপার পাশাপাশি আছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি কারাবো কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ২টি এফএ কাপ, একটি উয়েফা সুপার কাপ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ। নাপোলির হয়ে জিতেছেন সুপারকোপা ইতালিয়া। এছাড়া গেঙ্ক ও উলফসবার্গের হয়েও তার কয়েকটি ট্রফি রয়েছে।

Go to News Site