Collector
হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | Collector
হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
Boishakhi News24

হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে অভিযান চালিয়ে ৩১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। র‍্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা মোট ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নারী হলেন মোছা. মুনজরা খাতুন (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর Read More

Go to News Site