Somoy TV
জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (৫%) (ইএন৫৯০-১০ পিপিএম) মাত্রার ডিজেল এবং এক লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আরও পড়ুন: বৈশ্বিক জ্বালানি সংকটেও শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া এছাড়া ইউএইর আরেক কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ মেট্রিক ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। আরও পড়ুন: নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল/এজিও আমদানির নীতিগত অনুমোদন হয়েছে।
Go to News Site