Collector
বৈশ্বিক জ্বালানি সংকটেও শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম | Collector
বৈশ্বিক জ্বালানি সংকটেও শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
Somoy TV

বৈশ্বিক জ্বালানি সংকটেও শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও মালয়েশিয়া সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে গত এক মাসে জ্বালানির দাম অনেকটা বেড়েছে। সরবরাহও ব্যাহত হচ্ছে। এতে জ্বালানি সংকটে বিপাকে পড়েছে বিশ্বের বহু দেশ।  তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে ভোক্তা ও অর্থনীতির ওপর চাপ কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।  আজ শনিবার (৪ এপ্রিল) দেশটির কুয়ালা কাংসারের একটি স্কুলের এক অনুষ্ঠানে যোগ দেন আনোয়ার ইব্রাহিম। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’ আরও পড়ুন: রাজধানীতে সব গণপরিবহনে ভাড়া ফ্রি করার ঘোষণা পাকিস্তানের তিনি আরও বলেন, ‘অনেক দেশ প্রতিবেশী অঞ্চলের সাথে বিরোধের কারণে বাজেটের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে বাধ্য হচ্ছে, যা শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। তবে মালয়েশিয়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের ছোট ও মাঝারি প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অনুমোদিত শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলো কোনো অজুহাতেই বিলম্ব করা যাবে না। বিশেষ করে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের মতো জনগুরুত্বপূর্ণ অবকাঠামোর কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করতে হবে। কুয়ালা কাংসারের ওই অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন যেন তার সফরের দুই সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু করা হয়। বড় প্রকল্পগুলোর জন্য সময় প্রয়োজন হলেও ছোট ও জরুরি সংস্কার কাজগুলোতে গতি আনতে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে তাগিদ দেন। আরও পড়ুন: পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৫২০ রুপি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের ওপরও গুরুত্বারোপ করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে সঠিক আচরণ এবং দৃঢ় নৈতিক চরিত্র গড়ে তোলা। একটি সুশৃঙ্খল ও আদর্শ প্রজন্ম তৈরিতে মূল্যবোধের শিক্ষা দেওয়াকে তিনি শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেন।

Go to News Site