Collector
সেই মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে | Collector
সেই মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে
Somoy TV

সেই মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।শনিবার (০৪ এপ্রিল) এ আদেশ দেন আদালত। এর আগে ২৯ মার্চ রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে, রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। আরও পড়ুন: ওয়ান ইলেভেন /ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদসহ ৬ সেনা কর্মকর্তা: ডিবি গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত। মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Go to News Site