Collector
দেশে পৌঁছাল অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল | Collector
দেশে পৌঁছাল অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল
Somoy TV

দেশে পৌঁছাল অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল

দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল। শনিবার (৪ এপ্রিল) রাতে ঢাকায় পা রাখেন দলের সদস্যরা। চ্যাম্পিয়ন দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিলে এনে দেয়া হবে সংবর্ধনা।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে একটি বিশেষ ছাদখোলা বাসে করে শহরে নিয়ে আসা হবে। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে অন্যতম এই অর্জনকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এমন আয়োজন করা হয়েছে।  আরও পড়ুন: ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।

Go to News Site