Collector
সিনেমা প্রদর্শনীর সময়সীমা নিয়ে নতুন ঘোষণা! | Collector
সিনেমা প্রদর্শনীর সময়সীমা নিয়ে নতুন ঘোষণা!
Somoy TV

সিনেমা প্রদর্শনীর সময়সীমা নিয়ে নতুন ঘোষণা!

ঈদুল ফিতর থেকে এখন পর্যন্ত প্রেক্ষাগৃহগুলো সেজে উঠেছিল জমজমাট সিনেমায়। ঈদের আমেজের মাঝেই জানা গেল সিনেমা হলের নির্দিষ্ট সময়সীমার কথা।রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।আজ শনিবার (৪ এপ্রিল) দেয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আরও পড়ুন: চলচ্চিত্র দিবসে ‘বিব্রত’ ওমর সানী, ক্ষোভ ঝারলেন ফেসবুকেযেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।সম্প্রতি সরকারি নির্দেশনায় জারি করা এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেই নির্দেশনার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।এদিকে এ ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও।বিশেষ করে স্টার সিনেপ্লেক্স-এ আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। আরও পড়ুন: কালজয়ী চলচ্চিত্রের প্রদর্শনী মাসজুড়েতবে সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত নিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল থেকে সন্ধ্যা ৬টার পর কোনো শো থাকছে না সিনেপ্লেক্সে।

Go to News Site