Somoy TV
ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে। ব্যাচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে। এছাড়া রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৪টার মধ্যে। আরও পড়ুন: রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা? তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।এছাড়া আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন বাংলাদেশি মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা ও বৈদেশিক মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর বাংলাদেশি মুদ্রায় অনলাইন প্লাটফর্মে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Go to News Site