Collector
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে | Collector
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
Somoy TV

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি।শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন: টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Go to News Site