Collector
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী | Collector
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
Somoy TV

লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী

স্বনির্ভর দেশ গঠনে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জেলায় উৎপাদিত নারিকেল, সুপারি, ধান ও সয়াবিনকে কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য লক্ষ্মীপুর অত্যন্ত উপযুক্ত স্থান।শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর আয়োজিত জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহীদউদ্দীন চৌধুরী বলেন, বিশেষ প্রকল্পের মাধ্যমে জেলার মতিরহাট থেকে ভবানীগঞ্জ এলাকা পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে লক্ষ্মীপুরসহ ভোলা, বরিশাল, নোয়াখালী ও চাঁদপুরের মানুষ সরাসরি সুফল ভোগ করবেন।তিনি আরও বলেন, এটিই হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতি। তাঁদের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। একই পরিবার থেকে দুজন প্রধানমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট হওয়া বিশ্বে বিরল ঘটনা। জনবান্ধব হওয়ায় জনগণ তাঁদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। সরকারের বিরুদ্ধে চলা নানা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করে যাচ্ছে।আরও পড়ুন: জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রীঅনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।এর আগে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও চিনিসহ নিত্যপণ্য) বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে সাড়ে পাঁচ হাজারসহ সারাদেশে মোট ৪০ হাজার জেলে পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে।

Go to News Site