Somoy TV
সরকারি ট্রেজারি বিল, বন্ড এবং ওপেন মার্কেট অপারেশন, ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি অ্যান্ড টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।এতে জানানো হয়, পরিবর্তিত অফিস সময়সূচি কার্যকর করতে বাংলাদেশ সরকার ট্রেজারি বিল-বন্ড, সুকুক ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি) অকশন, ওপেন মার্কেট অপারেশন, ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি অ্যান্ড টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।নতুন সূচি অনুযায়ী কার্যক্রমগুলো যেভাবে চলবেট্রেজারি বিল ও বন্ডের নিলাম: ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বিজিআইআইবি, বাংলাদেশ ব্যাংক বিল অকশনের নিলাম অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ): এই সুবিধার আওতায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আরও পড়ুন: রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?সেন্ট্রাল ব্যাংক রেপো ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ): কেন্দ্রীয় ব্যাংকের রেপো এবং এসডিএফের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ): এই সুবিধা পাওয়া যাবে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।আন্তঃব্যাংক রেপো ও ওটিসি: ইন্টার ব্যাংক রেপো এবং সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।টিডব্লিউএস: সেকেন্ডারি ট্রেডের এই প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত।এছাড়াও, ইডিএসমানি প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।এর আগে গত ২ এপ্রিল দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
Go to News Site