Collector
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের ফের হুঁশিয়ারি | Collector
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের ফের হুঁশিয়ারি
Jagonews24

ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের ফের হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো চুক্তি করতে হবে, অথবা হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। তিনি আরও যোগ করেন, আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে। এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ট্রাম্প দাবি করেন যে, একটি পারমাণবিক শক্তিহীন ইরান গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন। সূত্র: বিবিসি এমএসএম

Go to News Site