Somoy TV
গত বছরের জুনে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের চুক্তিতে তাকে দায়িত্ব দেয়া হলেও এবার সেই চুক্তির মেয়াদ বাড়ানো হলো। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব দেবেন মিরাজই। আজ (৪ এপ্রিল) বিসিবির কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব দেবেন মিরাজই। আজ (৪ এপ্রিল) বিসিবির কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আরও পড়ুন: বাঁহাতি পেসারদের মধ্যে মোস্তাফিজের উইকেটই এখন সর্বোচ্চ ওয়ানডে অধিনায়কের মতো টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের মেয়াদও বাড়ানো হয়েছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে রাজনৈতিক বিভিন্ন জটিলতায় সেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে গত এক বছরে লিটনের অধিনায়কত্বে তার ওপর ভরসা রাখতে চাইছে বিসিবি। আরও পড়ুন: বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ এদিকে, অধিনায়কদের মতো এই দুই ফরম্যাটে সহ-অধিনায়কদেরও চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ওয়ানডেতে এখন টাইগারদের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে সাইফ হাসান।
Go to News Site