Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫ রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা? দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী জ্বালানি সংকট দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে-এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। জাতিসংঘে জোরপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবের ওপর ভোটাভুটি স্থগিত পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি স্থগিত করেছে সংস্থায় চলতি মাসে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা দেশ বাহরাইন। জাতিসংঘের কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবি ডিসিপ্লিনারি কমিটির প্রধান ও সিসিডিএম সহ-সভাপতি ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ফায়াজুর। আজ (৪ এপ্রিল) বিসিবির সভায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রোববার থেকে যে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা হাম রোগ প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site