Collector
রোববার থেকে নতুন সূচিতে চলবে অফিস | Collector
রোববার থেকে নতুন সূচিতে চলবে অফিস
Somoy TV

রোববার থেকে নতুন সূচিতে চলবে অফিস

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস।গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়, যা রোববার থেকে কার্যকর হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আরও পড়ুন: আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি এছাড়া ওই বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে জানানো হয়, রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। আরও পড়ুন: বিল-বন্ড, আন্তঃব্যাংক রেপোতে লেনদেনের নতুন সূচি নির্ধারণ পরিপত্রে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

Go to News Site