Somoy TV
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. মনিম আল হাসান (২৮) নামে বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন।শনিবার বিকেলে শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে মনিম মোটরসাইকেলে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও পড়ুন: খুলনায় র্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Go to News Site