Collector
চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ | Collector
চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ
Somoy TV

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

মেঘনার ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রক্ষায় এবার স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে। বড়স্টেশন নামে পরিচিত তিন নদীর মোহনা এবং পাশের পাইকারি ব্যবসাকেন্দ্র পুরানবাজারের নদীপাড়ে কয়েক স্তরে এই বাঁধ নির্মাণ হচ্ছে।এরইমধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৮শ’ কোটি টাকা ব্যয়ে প্রায় সোয়া তিন কিলোমিটার এই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বর্ষা কিংবা বন্যার ছোবল থেকে রক্ষা পাবে নদীবন্দর চাঁদপুর শহর। এদিকে, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, তার জন্য চলছে কঠোর নজরদারি। আর স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণ হবে। সেই প্রত্যাশায় নদীপাড়ের বাসিন্দারা। তার সঙ্গে চাঁদপুর শহর, দৃষ্টিনন্দন তিন নদীর মোহনা এবং পাইকারি ব্যবসা কেন্দ্র পুরানবাজারও রক্ষা যেন হয়। সেই দাবিও জানান তারা। সরেজমিন ঘুরে দেখা গেছে, নদীতে জিওব্যাগ এবং সিসিব্লক ডাম্পিংয়ের পর এখন পাড়ে চলছে সিসিব্লক প্লেসিংয়ের কাজ। চাঁদপুর শহরের মেঘনাপাড়ের টিলাবড়ি থেকে দক্ষিণে রনাগোয়াল। এই সোয়া তিন কিলোমিটার এলাকজুড়ে ১৯টি প্যাকেজে চলছে বিশাল কর্মজজ্ঞ। আর সেই দৃশ্য নিজ বসতঘরে বসেই দেখছেন পাশের হরিসভা এলাকার গৃহবধূ কুলসুমা বেগম (৪৫)। কারণ, এর আগে কয়েক দফায় মেঘনার ভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি হারান তার পরিবারের মতো আরো অনেকে। তবে ভয়াবহ নদী ভাঙনরোধে এবার নির্মাণ হচ্ছে স্থায়ী বাঁধ। এতে কুলসুমা বেগমের মতো নদীপাড়ের বাসিন্দারা দারুণ খুশি। তবে তারা চান টেকসই বাঁধ।আরও পড়ুন: চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ দিয়ে বসলেন স্ত্রী!এদিকে, কাজের গুণগত মান নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে। তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীপাড়ে অবস্থান করে নিয়মিত তদারকি করেছেন। ব্যবসায়দের মধ্যে চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ বলেন, ‘অতীতে এমন কাজ আরও হয়েছে। কিন্তু কাজের গুণগত মান না থাকায় পরে তা ভেস্তে যায়। তবে এবারও যদি সেই আগের মতোই হয়, তাহলে হাজার কোটি টাকা খরচ করেও কোনো কাজে আসবে না।’অন্যদিকে, দেশের বন্যার পানির ৯০ শতাংশ চাঁদপুর শহরের পাশ দিয়ে দক্ষিণে ভাটিতে চলে যায়। এতে ভয়াবহ ভাঙন এবং ঝুঁকি মুখে পড়ে এই জনপদ। তাই এবার কার্যকরী পদক্ষেপ নিয়েছে সরকার। জানালেন, চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম। তিনি বলেন, এরইমধ্যে মোট কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, প্রকল্প মেয়াদের নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ হবে। ৮শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে সোয়া তিন কিলোমিটারের চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধ। বিগত ২০২৪ সালে শুরু হওয়া এই কাজ শেষ হবে আগামী ২০২৭ সালের জুন মাসে।

Go to News Site