Collector
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হলো যেসব সিদ্ধান্ত | Collector
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হলো যেসব সিদ্ধান্ত
Somoy TV

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হলো যেসব সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে সরকারের ৪৭ দিনের যে কার্যক্রম সে ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শ নেয়া হয়েছে।শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ২ ঘণ্টারও বেশি সময় পর শেষ হয় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক।বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজকের বৈঠকে যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।আরও পড়ুন: রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকদলকে রেগুলার কাজ চালু রাখা ও অ্যাক্টিভেট করার কথা জানান বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয় বলেও জানান মির্জা ফখরুল।ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।আরও পড়ুন: ৩ মাস পর বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আড়াই মাসেরও বেশি সময় পরে রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় স্থায়ী কমিটির বৈঠক।এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন: ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Go to News Site