Collector
দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেয়া হবে: ফখরুল | Collector
দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেয়া হবে: ফখরুল
Somoy TV

দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেয়া হবে: ফখরুল

দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে যত দ্রুত সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল দেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে কোরবানির ঈদের আগে কাউন্সিল সম্ভব নয়। কাউন্সিল হতে কয়েক মাস সময় লাগবে।আরও পড়ুন: রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এ সময় তিনি আরও বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল চাঙা রাখতে বৈঠকে আলোচনা হয়েছে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেয়া হলো যেসব সিদ্ধান্তএর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ২ ঘণ্টারও বেশি সময় পর শেষ হয় এই বৈঠক।এ সময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন: ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Go to News Site