Collector
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত | Collector
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত
Somoy TV

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

নোয়াখালীর সদরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলায় ২নং দাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে গৌরীপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মো. সেলিম কিশোরদের থামাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।তাদের লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।আরও পড়ুন: বাগেরহাটে ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল চাচারঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় রাজু নামে এক কিশোরকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Go to News Site