Collector
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৬ | Collector
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৬
Somoy TV

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত বেড়ে ৬

রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এ ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণের পর প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আরও পড়ুন: রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫তিনি বলেন, ‘এ পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।’ফায়ার সার্ভিসের তথ্য মতে, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

Go to News Site