Collector
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে | Collector
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
Somoy TV

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে চলেছে আগামী ৩ মে । একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ ৩ মে নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন: চবিতে আসছে অভিন্ন সেমিস্টার, পাল্টে যাচ্ছে পড়াশোনার ধরনবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, এ বছর থেকে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম চালু হচ্ছে। নতুন সেমিস্টার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত সময়সূচি অনুযায়ী পাঠদান কার্যক্রমে অংশ নেবেন।

Go to News Site