Somoy TV
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আলমডাঙ্গার মোচাইনগর চান্দামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের হাবিল মিয়ার ছেলে ও ওয়েল্ডিং মিস্ত্রী। আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, শনিবার বিকেলে মোচাইনগর চান্দামারী গ্রামের আশাবুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে কাজে যান মোস্তাফিজুর রহমান। বাড়ির ছাদের উপরে তিনি কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে বিদ্যুতের মেন লাইনের তার ছিল। অসাবধানতা বসতো বিদ্যুতের মেন লাইনের তারে শরীর স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে সিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিলে কত বড় চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Go to News Site