Collector
৫ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
৫ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

৫ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।রোববার, ৫ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ৮২৩ - পোপ ১ম প্যাসকেল কর্তৃক ১ম লোথাইরকে ইতালির রাজার মুকুট পড়ানো হয়।১০৪৬ - নাসের খসরু সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।১৬১৬ - ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল।১৭৫৩ - ব্রিটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদন্ড কার্যকর করা হয়।১৮৮০ - শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।১৮৯৯ - দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে অল আউট হয়।১৯১৮ - জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।১৯৪৪ - সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।১৯৪৫ - যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চু্‌ক্তি স্বাক্ষর করেন।১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।১৯৫১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।১৯৬০ - কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।১৯৬৪ - লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।১৯৭১ - সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।১৯৯৫ - বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।জন্ম১৫৮৮ - টমাস হব্‌স, ইংরেজ দার্শনিক।১৮২৭ - জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক।১৮৮২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।১৮৯৫ - চার্লি হ্যালোস, ইংল্যান্ডের ব্যাটসম্যান।১৯০০ - স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা।১৯০১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা।১৯০৫ - শিল্পপতি একে খান।১৯০৮ - জগজীবন রাম,বাবুজি নামে পরিচিত ভারতের স্বাধীনতা সংগ্ৰামী ও বিহারের রাজনীতিবিদ।১৯০৮ - বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী।১৯১৬ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।১৯২৯ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।১৯৩৮ - কলিন ব্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।১৯৫৫ - আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।১৯৫৯ - আফসার আমেদ, ভারতীয় বাঙালি লেখক।১৯৬৮ - মহান মহারাজ নামে পরিচিত স্বামী বিদ্যানাথানন্দ, ভারতীয় গণিতবিদ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। মৃত্যু১৯৩২ - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালী সাহিত্যিক।১৯৩৮ - ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানি।১৯৩৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।১৯৪০ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।১৯৭৫ - চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেক।১৯৮০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সাঁতারু প্রফুল্ল ঘোষ।২০০০ - কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।২০০০ - অমর গঙ্গোপাধ্যায়, বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ২০০৫ - ডেব্রালি স্কট।২০০৭ - মারিয়া গ্রিপ সুইডিশ লেখিকা।২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা।২০০৮ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।২০০৯ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।অন্যান্যআন্তর্জাতিক বিবেক দিবসজাতীয় অটিজম দিবস, বাংলাদেশ।

Go to News Site