Collector
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া? | Collector
আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?
Somoy TV

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

কয়েকদিন ধরে রাজধানীতে বৃষ্টির দেখা নেই। ফলে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আজও দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Go to News Site