Collector
ফটিকছড়িতে সালিশ বৈঠকে গণপিটুনিতে নিহত ১ | Collector
ফটিকছড়িতে সালিশ বৈঠকে গণপিটুনিতে নিহত ১
Jagonews24

ফটিকছড়িতে সালিশ বৈঠকে গণপিটুনিতে নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগকে কেন্দ্র করে বসানো এক সালিশ বৈঠকে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলি এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. নুরুল আবছার (৪৫) একই এলাকার নাবিদুর রহমানের ছেলে। আহত মো. রাসেলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত কিছু লোক তাদের মারধর শুরু করে। একপর্যায়ে তা গণপিটুনিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, দেশে বিচারব্যবস্থা বিদ্যমান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এমআরএএইচ/এসএনআর

Go to News Site