Somoy TV
মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।আটক মমতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।আরও পড়ুন: যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরা-মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটকঅপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।উদ্ধার হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনি প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেয়া হয়েছে। আটক মমতাজ আলীর নামে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
Go to News Site