Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: এজিএম/ডিজিএম-মেইনটেনেন্স, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল নারায়ণগঞ্জে।বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগআবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site