Collector
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪, আটক ৫ | Collector
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪, আটক ৫
Jagonews24

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৪, আটক ৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম (১২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে প্রতিপক্ষের কেউ আহত না হয়ে পথচারী, সিএনজিচালিত অটোরিকশাচালক ও একটি ময়দার মিলের কর্মচারী আহত হন। পুলিশ জানায়, মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০২৪ সালের আগস্টের পর তিনি এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এলাকায় ফেরার পর প্রতিপক্ষের হামলার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযানে মোরশেদ খানের পাঁচ অনুসারীকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এমআরএএইচ/এসএনআর

Go to News Site