Jagonews24
খুলনার বাজারে মাছ ও মাংসের দাম চড়া। ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি এবং মাছের দাম সাধারণত ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে কম দামে। তবে সবজির দাম কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। রোববার (৫ এপ্রিল) নগরীর নতুন বাজার, বয়রা বাজার ও খালিশপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, টমেটো ২০ টাকা, লাউ ৩০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৪০-৫০ টাকা এবং রসুন ৭০-১০০ টাকা কেজি দরে এবং আলু ১৭-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা কেজি, সোনালি ৩৭০-৩৯০ টাকা কেজি ও লেয়ার ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের বাজারে, রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতলা ২৫০-৩০০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী মিরাজুল বলেন, দেশি মাছের সরবরাহ কম থাকায় সামুদ্রিক মাছে চাপ পড়ছে। দাম বাড়লেও কেজিতে ১০-১৫ বেড়েছে। সিজন শুরু হলে আগের থেকেও মাছের দাম কমে যাবে। বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম তুলনামূলক কম আছে। এখনো দাম বাড়েনি। তবে পরিবহন খরচ বাড়লে দাম ৫-১০ টাকা হেরফের করে। খালিশপুর বাজারের মুরগি ব্যবসায়ী শরীফ বলেন, গত দুই সপ্তাহ ধরে মুরগির দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। আমাদের পাইকারি ২০-২৫ টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। এছাড়া পরিবহন খরচ বেড়েছে। সব মিলিয়ে মুরগির দাম একটু বেশি। বয়রা বাজারে আসা ক্রেতা নাসিমা খাতুন বলেন, সবজির দাম কম থাকলেও মাছের দাম তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। মুরগির দাম ৪০-৫০ টাকা বেড়েছে। নতুন বাজারে আসা ক্রেতা ফরহাদ হোসেন বলেন, সবজির দামতো কম আছে। তবে মাছ-মাংসের দাম খানিকটা বেড়েছে। সব মিলিয়ে একদিকে তাল থাকলেও অন্যদিক বেতাল। সামাঞ্জস্য নেই বাজারে। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বলেন, হুট করে গ্যাসের দাম বৃদ্ধি ও জালানি তেল সংকটকে কেন্দ্র করে অসাধু মহল সবকিছুর দাম বাড়াতে পারে। এটা সিন্ডিকেট করেই অসাধু ব্যবসায়ীরা করে। এজন্য বাজার মনিটরিং খুব জরুরি। তাহলে বাজারদর নিয়ন্ত্রণে থাকবে। আরিফুর রহমান/এফএ/এমএস
Go to News Site