Somoy TV
পিএসএলের এই আসরে মোস্তাফিজুর রহমান বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত তৈরি করে ফেলেছেন। লাহোর কালান্দার্স পেসার প্রত্যেকটি ম্যাচেই কৃপণতার পরিচয় দিয়েছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমনেরও শেষ ম্যাচে মনে রাখার মতো পারফরম্যান্স (১৯ বলে ৪৫ রান) এসেছে। নিয়মিত ম্যাচ খেলা বাংলাদেশিদের মধ্যে পারলেন না কেবল রিশাদ হোসেন।রিশাদ রাওয়ালপিন্ডির তিনটি ম্যাচেই খেলেছেন। পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম ম্যাচে এক উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেছিলেন ৩৫ রান। পরের ম্যাচে ৩৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এই দুই ম্যাচে ১ বল খেলে রান করতে পারেননি। গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন।রিশাদের মূল কাজ বল হাতে। মাঝেমাঝে ব্যাট হাতেও ঝলক দেখাতে পারেন। কিন্তু গতকালের দিনটি এমন ছিল না। ৮ নম্বরে নেমে ৬টি বল পেয়েছিলেন তিনি। ফাহিম আশরাফের বলে আউট হওয়া রিশাদ করেন মাত্র ৩ রান। এরপর বল হাতেও ছিলেন খরুচে।আরও পড়ুন: বাঁহাতি পেসারদের মধ্যে মোস্তাফিজের উইকেটই এখন সর্বোচ্চরিশাদ ৩ ওভার বল করেছিলেন। এক উইকেট নিলেও ৪ ওয়াইডসহ দেন ৩৬ রান। এর মধ্যে তার এক ওভারেই উঠে ১৯ রান। রিশাদের চেয়ে বেশি রান খরচ করেন কেবল আর একজন—জালাত খান ৩ ওভারে দেন ৩৮ রান। এমন পারফরম্যান্সে দলে তার জায়গা নড়বড়েই হয়ে গেল কি না!রিশাদের মতো বাজে দিন দেখেছে তার দলও। রাওয়ালপিন্ডি ৭ উইকেটে সংগ্রহ করেছিল ১৫৬ রান। লক্ষ্য তাড়ায় ইসলামাবাদ ১৪.২ ওভারেই ৭ উইকেটের জয় পায়। রাওয়ালপিন্ডি পায় টানা তৃতীয় হারের দেখা। তাদের ওপর তাণ্ডব চালান সামির মিনহাজ ও মার্ক চাপম্যান। মিনহাজ ৩৬ বলে করেন ৭০ রান, চাপম্যান ৭ বলে ২৪। এই চাপম্যানের ঝড়েই রিশাদের ওভারে ১৯ রান উঠে।
Go to News Site