Collector
যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির আত্মীয়কে গ্রেফতার, কী বলছেন তার কন্যারা? | Collector
যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির আত্মীয়কে গ্রেফতার, কী বলছেন তার কন্যারা?
Somoy TV

যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির আত্মীয়কে গ্রেফতার, কী বলছেন তার কন্যারা?

ইরানের প্রয়াত শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির দুই স্বজনকে গ্রেফতারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গ্রেফতার হওয়া দুই ইরানি নারীর সঙ্গে তাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সোলাইমানির দুই কন্যা।স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর প্রয়াত কমান্ডার জেনারলে কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনিকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামিদেহ সোলাইমানি আফশার এবং তার মেয়ের মার্কিন গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। তবে, সোলেইমানির মেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই দাবিকে মিথ্যা অভিহিত করে বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের সাথে তার বাবার ‘বিন্দুমাত্র সম্পর্ক নেই’। আরও পড়ুন: কাসেম সোলাইমানির দেখানো পথ অনুসরণ করে যাবে ইরান: পেজেশকিয়ান ইরানের সংবাদ সংস্থা ফার্সে প্রকাশিত এক বার্তায় সোলাইমানির কন্যা জয়নব বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই দাবি মিথ্যা। যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই।’ সোলাইমানির আরেক কন্যা নারজেসের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আজ পর্যন্ত শহীদ সোলাইমানির পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।’ ইরানের তৎকালীন শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। সূত্র: বিবিসি

Go to News Site